ইরান ঈস্রাঈল যুক্তরাষ্ট্রের যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্য সংঘাতের ‘পূর্ণাঙ্গ ও সার্বিক সমাধান’ নিয়ে ইরানের সাথে "‘ফলপ্রসূ আলোচনা'’ হয়েছে। /p>
তিনি বলেছেন, তিনি পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোর ওপর কোনো ধরনের হামলা স্থগিত রাখবেন।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে তিনি এসব তথ্য জানিয়েছেন।
ইংরেজি ক্যাপিট্যাল লেটার বা বড় হাতের অক্ষরে লেখা ওই পোস্টে বলা হয়েছে, "আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, যুক্তরাষ্ট্র এবং ইরান গত দুই দিন ধরে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতার সম্পূর্ণ ও সার্বিক সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো এবং ফলপ্রসূ আলোচনা করেছে।"
"এই গভীর, বিস্তারিত এবং গঠনমূলক আলোচনার উপর ভিত্তি করে আমি যুদ্ধ বিভাগকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে সব ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি, যা চলমান সভা ও আলোচনার সাফল্যের উপর নির্ভরশীল," বলা হয়েছে পোস্টটিতে।
ওই আলোচনা সপ্তাহজুড়ে চলবে বলেও জানিয়েছেন মি. ট্রাম্প।
যদিও ট্রাম্পের উল্লেখ করা আলোচনার বিষয়ে ইরানের তরফ থেকে এখনো কোন বক্তব্য পাওয়া যায়নি।!!

No comments:
Post a Comment