https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1008731222187168 https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1008731222187168 Bangladesh24: আমেরিকা থেকে টানা ৩৭ ঘণ্টা উড়েএসে ইরানে হামলা চালায় আমেরিকার বি-২ বোমারু বিমান।।

Event

Saturday, 21 June 2025

আমেরিকা থেকে টানা ৩৭ ঘণ্টা উড়েএসে ইরানে হামলা চালায় আমেরিকার বি-২ বোমারু বিমান।।


               আমেরিকার বি২ বোমারু বিমান

আমেরিকার মিজৌরি অঙ্গরাজ্য থেকে উড্ডয়ন করে ৩৭ ঘণ্টার দীর্ঘ ফ্লাইট শেষে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে _মার্কিন বি-২ বোমারু বিমান। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক আমেরিকার কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।


এই কর্মকর্তা জানান, আমেরিকার যুদ্ধবিমানগুলো হামলার সময় একাধিকবার মাঝ আকাশে জ্বালানি পদার্থ নেয়। হামলার লক্ষ্যে বেছে নেওয়া হয় ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোকে। তিনি বলেন, এই তিনটি স্থাপনাকে লক্ষ্য করে আমেরিকার তার সর্বাধুনিক অস্ত্র ব্যবহার করেছে।।💥

এই অভিযানে আমেই বি-২ বোমারু বিমান ব্যবহার করে '' মাদার অব অল বম্বস নামে পরিচিত জিবিইউ-৫৭ বাংকারবিধ্বংসী বোমা, এই বোমারপ্রতিটি ওজন  ৩০ হাজার পাউন্ড পর্যন্ত । একটি বি-২ বিমান নাতাঞ্জ কেন্দ্রে দুটি বোমা নিক্ষেপ করে, আর ফোর্দো স্থাপনায় ছোড়া হয় এক জনের ও বেশি ।। 

এছাড়া ইরানের নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোর দিকে আমেরিকার নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া হয় অন্তত ৩০টি টিএলএএম ক্রুজ ক্ষেপণাস্ত্র।। কর্মকর্তারা বলছেন, এসব হামলার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতাকে স্থায়ীভাবে ধ্বংস করে দেওয়া।।


হামলার পর হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি কূটনৈতিক পথে না ফেরে, তবে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, 'আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছি। এটি ছিল আমাদের প্রতিরক্ষার জন্য অপরিহার্য।'

এদিকে, আমেরিকার এই হামলার বিষয়টি স্বীকার করেছে ইরানি কর্তৃপক্ষ।।তবে ইরানের দাবি, যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে, সেগুলো কয়েকদিন আগেই খালি করে ফেলা হয়েছে।। তাই এসব স্থাপনায় পারমাণবিক উপাদান ছিল না এবং কোনো বিকিরণ ছড়ানোর আশঙ্কাও নেই বলে জানিয়েছে ইরান ।

এই হামলার মধ্য দিয়ে আমেরিকা সরাসরি ইরান-ইসরায়েল চলমান যুদ্ধে জরিয়ে পরল। এর ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ভবিষ্যতের কূটনৈতিক সমাধানের পথ আরও সংকুচিত করে তুলতে পারে।। 



No comments:

Post a Comment

রাজনীতি

যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিয়েছে??

ডোনাল্ড ট্রাম্প  ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র তেহরানকে পাঁচটি শর্ত দিয়েছে বলে একাধিক প্রতিবেদনে জানা গেছে!! ইসরায়েলের চ্যানেল ১...

দেশের খবর