রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামীকাল শুক্রবার আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। এতে তিনি এর আগে মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে ৪৮টি বৈঠকের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন। ২৫ বছরের বেশি সময় ধরে রাশিয়ার নেতৃত্বে থাকা পুতিন পাঁচজন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন ও কাজ করেছেন। তাঁরা হলেন বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। স্নায়ুযুদ্ধের অবসানের সময় থেকে ২০০০-এর দশকের শুরু পর্যন্ত যুক্তরাষ্ট্র–রাশিয়ার কিছু বৈঠক তুলনামূলক বন্ধুত্বপূর্ণই ছিল। তবে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমেই খারাপ হতে থাকায় পুতিনের সাম্প্রতিক বেশির ভাগ সাক্ষাৎ বিশেষ করে ওবামা ও বাইডেনের সঙ্গে বৈঠকগুলো নিষ্প্রভ ছিল। এখানে অতীতের সেসব সাক্ষাতের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হলো, তাতে দেখা যাবে কীভাবে একসময় জ্যাজ কনসার্ট ও মাছ শিকারের আড্ডাগুলো শেষ পর্যন্ত হুমকিতে গিয়ে ঠেকেছে। |
রাশিয়াকে ১৯৯৮ সালে এই জোটে নেওয়া হয়েছিল। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়াকে এ জোট থেকে বহিষ্কার করা হয়। সাক্ষাতের সময় অপ্রস্তুত অবস্থায় তোলা একটি ছবিতে দুই নেতার এক অপরের প্রতি হতাশা প্রকাশ পেয়েছিল, যা সংবাদের শিরোনাম হয়েছিল।
রাশিয়াকে ১৯৯৮ সালে এই জোটে নেওয়া হয়েছিল। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়াকে এ জোট থেকে বহিষ্কার করা হয়। সাক্ষাতের সময় অপ্রস্তুত অবস্থায় তোলা একটি ছবিতে দুই নেতার এক অপরের প্রতি হতাশা প্রকাশ পেয়েছিল, যা সংবাদের শিরোনাম হয়ে ষ্ছিল।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তখন গৃহযুদ্ধের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ চাইছিল। কিন্তু রাশিয়া তাঁকে সমর্থন দিচ্ছিল।
ওবামা বলেছিলেন, ‘সিরিয়ার সমস্যা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য আছে। তবে সহিংসতা কমানো, রাসায়নিক অস্ত্র সুরক্ষিত রাখা এবং এর ব্যবহার বা বিস্তার ঠেকানোর বিষয়ে আমাদের স্বার্থ অভিন্ন।’।


No comments:
Post a Comment