![]() |
| চাঁদা না পেয়ে ভাঙারি ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করলো সন্ত্রাসীরা।। |
Event
Friday, 11 July 2025
চাঁদা না পেয়ে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী খুন।।
Friday, 27 June 2025
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার জন্য ব্যাপক তল্লাশি চালায় গুপ্তঘাতকরা।।
![]() |
| আয়াতুল্লাহ খামেনি। । |
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য তাকে ব্যাপকভাবে খুঁজেছিল ইসরায়েলি সেনাবাহিনী । তবে তার ওপর আক্রমণ চালানোর জন্য কার্যকর সুযোগ পাওয়া যায়নি- ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। শুক্রবার (২৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে।।
সাক্ষাৎকারে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়- খামেনিকে হত্যার জন্য এমন একটি হামলা চালাতে কি আমেরিকার অনুমতির প্রয়োজন ছিল??
এর জবাবে কাটজ বলেন, এসব ক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছেন, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল খামেনিকে হত্যার চেষ্টা করছে।।
এদিকে ইরানে আমেরিকান হামলা এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম ভিডিও বার্তা দিয়েছেন খামেনি। ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধবিরতির অবসানের দুই দিন পর গতকাল তার মন্তব্য এসেছে।।
ইরানের রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক ভাষণে খামেনি বলেছেন, এই সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র যে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করেছে সেগুলোতে উল্লেখযোগ্য কিছুই ঘটেনি।
ইরানের এই নেতা বলেছেন, তার দেশ তাদের ঐক্য প্রদর্শন করেছে, তারা এই বার্তা পাঠিয়েছে যে “আমাদের জনগণের কণ্ঠস্বর এক''।
খামেনি বলেছেন, ট্রাম্প তার দেশকে ‘আত্মসমর্পণ’ করার জন্য আহ্বান জানিয়েছিলেন। কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের মুখের তুলনায় তা খুব বড় মন্তব্য ছিল, বলেন তিনি।
খামেনি বলেছেন, ইরানের মতো একটি মহান দেশ ও জাতির জন্য আত্মসমর্পণের কথা বলাই অপমান।
খামেনি বলেছেন, ট্রাম্প তার দেশকে ‘আত্মসমর্পণ’ করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখের তুলনায় তা খুব বড় মন্তব্য ছিল, বলেন তিনি।
খামেনি বলেছেন, ইরানের মতো একটি মহান দেশ ও জাতির জন্য আত্মসমর্পণের কথা বলাই অপমান।
bangladesh84torch.blogspot.com
বাংলাদেশের ৩ ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত।।
Bangladesh24
চীনের সঙ্গে চুক্তি সই করেছেন ট্রাম্প, ভারতের সঙ্গেও ‘বড় চুক্তির’ ঘোষণা
বৃহস্পতিবার (২৭ জুন) হোয়াইট হাউসে ওয়ান বিগ বিউটিফুল বিল অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 'আচ্ছা, আমরা গতকালই চীনের সঙ্গে চুক্তি সই করেছি,
চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ না করলেও তিনি বলেন, 'চীন চুক্তিতে, আমরা চীনকে উন্মুক্ত করতে শুরু করছি। এমন কিছু, যা আসলে কখনো ঘটতে পারত না।।
ট্রাম্প আরও বলেন, আমেরিকা ভারতের সঙ্গেও একটি চুক্তি সই করতে পারে। 'আমরা কিছু দুর্দান্ত চুক্তি করছি। আমাদের একটি আসছে, সম্ভবত ভারতের সাথে, এবং খুব বড় একটি, যেখানে আমরা ভারতকে উন্মুক্ত করতে যাচ্ছি।'
আনাদোলু এজেন্সি জানিয়েছে, শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করার জন্য আমেরিকা এবং চীনা কর্মকর্তারা চলতি মাসের শুরুতে লন্ডনে বৈঠক করেছিলেন।গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করা পণ্যের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপ শুরু করে। কিন্তু মে মাসে আমেরিকা ও চীন প্রাথমিক ৯০ দিনের জন্য শাস্তিমূলক শুল্ক প্রত্যাহারে করতে সম্মত হয়।
ট্রাম্প উল্লেখ করেন, আমেরিকা শুল্ক থেকে ৮৮ বিলিয়ন ডলার আদায় করেছে। তিনি বলেন, 'এটা কি সুন্দর জিনিস নয়?
রিপাবলিকান কর ও ব্যায় হ্রাস আইন প্রণয়নের প্রচারণা চালাতে গিয়ে ট্রাম্প বলেন, 'ওয়ান বিগ বিউটিফুল বিল' আমেরিকা যুক্তরাষ্ট্রের 'ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিলগুলোর মধ্যে একটি'।
ট্রাম্প আরও বলেন, 'একটি বিগ বিউটিফুল বিল' আমাদের সীমান্ত সুরক্ষিত করবে, আমাদের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং মার্কিন স্বপ্ন ফিরিয়ে আনবে।
গত মাসে হাউসে ব্যাপক ভোটে আইনটি পাস হওয়ার পর সিনেটের রিপাবলিকানরা এখন এটিকে নিম্নকক্ষে অনুমোদনের জন্য ফেরত পাঠানোর আগে পরিবর্তনসহ পাস করার জন্য দৌড়ঝাঁপ চলছে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার বলেন, ৪ জুলাইয়ের সময়সীমার মধ্যে বিলটি সই হবে,, তা নিশ্চিত করার জন্য কাজ করছেন ট্রাম্প। ''আমরা আশা করছি ৪ জুলাইয়ের মধ্যে বিলটি সইয়ের জন্য প্রেসিডেন্টের ডেস্কে থাকবে।''
ভারতের জন্য হাই স্পিড মিসাইল তৈরি করছে DRDO
![]() |
| making star missile: |
একটি বিশেষ বিষয় হল STAR ক্ষেপণাস্ত্রটি সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তিতে তৈরি। এতে ব্যবহৃত প্রপালশন সিস্টেম, গাইডেন্স ইউনিট, নেভিগেশন এবং ফ্লাইট কন্ট্রোল সিস্টেম, সবকিছুই ভারতে ডিজাইন এবং বিকশিত হয়েছে। এতে রিং-লেজার জাইরোস্কোপ এবং আধুনিক সলিড রকেট মোটরের মতো অত্যাধুনিক উপাদান ব্যবহার করা হয়েছে। এটি প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতের স্বনির্ভরতাকে আরও শক্তিশালী করে। এখন ভারতকে এই ধরনের প্রশিক্ষণ ক্ষেপণাস্ত্রের জন্য বিদেশী দেশের উপর নির্ভর করতে হবে না।
Thursday, 26 June 2025
বাংলাদেশিদের জন্য কবে চালু হবে ভারতীয় ভিসা? এবার যা জানা গেল।।
![]() |
| এবার জানা গেল কবে চালু হবে ভারতীয় ভিসা। |
ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কে বড় ধরনের ছন্দপতন ঘটেছে তা গত বছরের ৫ আগস্টের পর থেকে। ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নিলে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে যায় ।
অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী কালীন সরকারের দায়িত্ব নেয়ার পর আস্তে আস্তে সম্পর্ক উন্নত হতে শুরু করলেও এখনও তা স্বাভাবিক হয় নাই । বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়ার ক্ষেত্রে সমস্যা রয়েই গেছে।।
শেখ হাসিনা সরকারের পতনের পর অস্থিতিশীল পরিস্থিতি ভিসা আবেদনের কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। অগাস্ট মাসের মাঝামাঝি সময়ে সীমিত পরিসরে ভিসা আবেদন কেন্দ্র খুলে দেওয়া হয়। এরপর ১৬ অগাস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেবল সীমিত পরিসরে জরুরি ও মেডিকেল ভিসা ইস্যু করবে ঢাকায় ভারতীয় হাই কমিশন। পরবর্তীতে টুরিস্ট ভিসা ছাড়া সবক্ষেত্রেই সীমিত পরিসরে ভিসা দেয়া হচ্ছে বলে জানায় ভারতীয় দূতাবাস।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে বলা হচ্ছে, বাংলাদেশিদের আগামী মার্চের থেকে ভারতীয় টুরিস্ট ভিসা দেয়া হবে। তবে এই দাবির পক্ষে এখনো সুনির্দিষ্ট কোনো সূত্র উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে চ্যানেল 24 অনলাইন।।
দূতাবাসের ভিসা উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, টুরিস্ট ভিসা বাদে সবক্ষেত্রেই বাংলাদেশিদের সীমিত পরিসরে ভিসা দেয়া হচ্ছে, তবে টুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখনো পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তাছাড়া যেসব বাংলাদেশি ভারতে গিয়ে তৃতীয় দেশে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করে তাদের ডাবল এন্টি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা নিয়ে তা যাচাইবাছাই করে স্লট দেয়া হচ্ছে বলেও জানান তারা।।
Saturday, 21 June 2025
আমেরিকা থেকে টানা ৩৭ ঘণ্টা উড়েএসে ইরানে হামলা চালায় আমেরিকার বি-২ বোমারু বিমান।।
আমেরিকার বি২ বোমারু বিমান
আমেরিকার মিজৌরি অঙ্গরাজ্য থেকে উড্ডয়ন করে ৩৭ ঘণ্টার দীর্ঘ ফ্লাইট শেষে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে _মার্কিন বি-২ বোমারু বিমান। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক আমেরিকার কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
এই কর্মকর্তা জানান, আমেরিকার যুদ্ধবিমানগুলো হামলার সময় একাধিকবার মাঝ আকাশে জ্বালানি পদার্থ নেয়। হামলার লক্ষ্যে বেছে নেওয়া হয় ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোকে। তিনি বলেন, এই তিনটি স্থাপনাকে লক্ষ্য করে আমেরিকার তার সর্বাধুনিক অস্ত্র ব্যবহার করেছে।।💥
এই অভিযানে আমেই বি-২ বোমারু বিমান ব্যবহার করে '' মাদার অব অল বম্বস নামে পরিচিত জিবিইউ-৫৭ বাংকারবিধ্বংসী বোমা, এই বোমারপ্রতিটি ওজন ৩০ হাজার পাউন্ড পর্যন্ত । একটি বি-২ বিমান নাতাঞ্জ কেন্দ্রে দুটি বোমা নিক্ষেপ করে, আর ফোর্দো স্থাপনায় ছোড়া হয় এক জনের ও বেশি ।।
এছাড়া ইরানের নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোর দিকে আমেরিকার নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া হয় অন্তত ৩০টি টিএলএএম ক্রুজ ক্ষেপণাস্ত্র।। কর্মকর্তারা বলছেন, এসব হামলার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতাকে স্থায়ীভাবে ধ্বংস করে দেওয়া।।
হামলার পর হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি কূটনৈতিক পথে না ফেরে, তবে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, 'আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছি। এটি ছিল আমাদের প্রতিরক্ষার জন্য অপরিহার্য।'
এদিকে, আমেরিকার এই হামলার বিষয়টি স্বীকার করেছে ইরানি কর্তৃপক্ষ।।তবে ইরানের দাবি, যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে, সেগুলো কয়েকদিন আগেই খালি করে ফেলা হয়েছে।। তাই এসব স্থাপনায় পারমাণবিক উপাদান ছিল না এবং কোনো বিকিরণ ছড়ানোর আশঙ্কাও নেই বলে জানিয়েছে ইরান ।
এই হামলার মধ্য দিয়ে আমেরিকা সরাসরি ইরান-ইসরায়েল চলমান যুদ্ধে জরিয়ে পরল। এর ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ভবিষ্যতের কূটনৈতিক সমাধানের পথ আরও সংকুচিত করে তুলতে পারে।।
Friday, 20 June 2025
পরমাণু ইস্যুতে রেড লাইন স্পষ্ট করল ইরান,আত্মমর্যাদায় আপস নয়।।
ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে পরমাণু প্রকল্প নিয়ে চলমান উত্তেজনার মাঝে ইরান তাদের স্পষ্ট কয়েকটি “রেড লাইন” বা সীমাবদ্ধতা জানিয়েছে। অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের ইরান বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শাহরাম আকবারজাদেহ এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরানের পক্ষ থেকে কূটনৈতিক আলোচনা সফল করার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত থাকছে, যা অগ্রাহ্য করলে পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠতে পারে।
- ইরান পরমাণু প্রকল্প নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে একইসঙ্গে তারা স্পষ্টভাবে জানিয়েছে যে, এই প্রকল্প কখনও সামরিক বা অস্ত্র তৈরির কাজে ব্যবহার করবে না। এই স্বচ্ছতা ও সহযোগিতার বিনিময়ে ইরান পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞাগুলো থেকে মুক্তি চায়। এটাই ইরানের প্রথম রেড লাইন। এই রেড লাইন মেনে চললে কূটনৈতিকভাবে সমাধানের পথ খোলা থাকবে।
দ্বিতীয় রেড লাইনটি ইরান বড় শক্তির প্রতি নিজেদের অসহযোগিতা এবং আত্মসমর্পণ না করার সংকল্প। ইরান যুক্তরাষ্ট্র বা অন্য কোনও দেশের ‘গুন্ডামি’ বা হুমকির কাছে মাথা নত করবে না। বিশেষ করে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার বিরুদ্ধে হত্যার হুমকি এবং সামরিক হুমকিকে তারা ‘গুন্ডামি’ হিসেবে গণ্য করে। তাই কোনও ভয়ভীতি কিংবা চাপের মুখে ইরানের জনগণ আত্মসমর্পণ করবে না বা আপস করবে না এবং মাথা নত করতে পারে না ইরানের জনগণ।।
Monday, 27 November 2023
নির্বাচনের নতুন চমক হতে যাচ্ছে
দ্বাদশ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ বেশিরভাগ দল গুলো তাদের পার্থী চুড়ান্ত করেছে।।
এখন বিএনপি কি করবে, গত 15 টি বছর খমতার বাইরে এমন কি বিরোধী দল ও বলা যায়
বিএনপি যদি এই নির্বাচনে অংশ গ্রহণ না করে আর যদি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায় আর সেই সাথে এই নির্বাচনকে কিন্তু আন্তর্জাতিক ভাবে গ্রহণ যোগ্যতা অর্জন করে তা হলে বিএনপির অস্তিত্ব হারিয়ে যেতে পারে।
এমনিতেই বিএনপির বড় বড় কিছু নেতাদের অন্য দল গঠন করে নির্বাচনে অংশ গ্রহণ করছে।
সো মনে হয় সব পক্ষের কিছু কিছু ছার দিয়ে নির্বাচন হলে সেটাই ভালো হবে।।
Wednesday, 8 November 2023
বিদেশি কূটনীতিকদের দৌড়ঝাঁপ বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করার জন্য বিদেশি কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। একইসঙ্গে কূটনীতিকদের কর্মকাণ্ডে সীমা লঙ্ঘন যেন না হয়, সেজন্য ভিয়েনা কনভেনশনের কথাও মনে করিয়ে দিয়েছেন প্রতিমন্ত্রী।
শাহরিয়ার আলম বলেন, নির্বাচন নিয়ে দূতাবাস প্রধানদের দৌড়ঝাঁপ বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না। তাদেরকে (ঢাকার বিদেশি দূতাবাস) শুধু কালচারাল স্পেস দিয়েছে বাংলাদেশ। আমাদের দেশের সিদ্ধান্ত আমরাই নেবো।
বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব বলেন।
ভিয়েনা কনভেনশনের কথা মনে করিয়ে দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রদূতদের শিষ্টাচার ও কার্যক্রমের বিষয়ে অবহিত করতে হলে তা হবে দুঃখজনক।’
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রভাবশালী টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন ইতিবাচক বলেও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, ‘টাইমসের প্রতিবেদনের ইতিবাচক অংশই গুরুত্ব দেবে ঢাকা। কারণ, প্রতিবেদনে কিছু অসত্য তথ্যও রয়েছে।’
এছাড়া ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে ওয়াশিংটনে ঢাকা কোনো আপত্তিপত্র পাঠায়নি বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
রাজনীতি
যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিয়েছে??
ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র তেহরানকে পাঁচটি শর্ত দিয়েছে বলে একাধিক প্রতিবেদনে জানা গেছে!! ইসরায়েলের চ্যানেল ১...
দেশের খবর
-
ছবি সংগ্রহ।। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা বুধবার সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন, যি...
-
আফগান সর্বোচ্চ নেতারা।। আফগানিস্তানের রাজধানী কাবুল, দেখতে ছবির মতো সুন্দর আফগানিস্তানের এই শহর বর্তমানে তালেবান শাসিত। পশ্চিমা সমর্থিত স...
-
চালু হয়ে গেল ভারতের ভিসা বাংলাদেশিদের জন্য মেডিক্যাল ভিসা সহজ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত রোববার (১০ আগস্ট) থেকে এ সিদ্ধান্...
-
ঢাকাবাসীর প্রতি ছাত্রদলের দুঃখ প্রকাশ Bangladesh24 https://bangladesh84torch.blogspot.com/2025/08/blog-post.html http...
-
আমেরিকার বি২ বোমারু বিমান আমেরিকার মিজৌরি অঙ্গরাজ্য থেকে উড্ডয়ন করে ৩৭ ঘণ্টার দীর্ঘ ফ্লাইট শেষে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পা...
-
তেহরানে তেল ডিপোতে বিমান হামলার পর রাতের আকাশ এমন লাল হয়ে উঠেছিল। , ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার...










