![]() |
| চালু হয়ে গেল ভারতের ভিসা |
বাংলাদেশিদের জন্য মেডিক্যাল ভিসা সহজ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত রোববার (১০ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয় খবর টি পেয়ে বাংলাদেশের চিকিৎসা পার্থ দের মধ্যে আনন্দ শুরু হয়েছে। গত এক বছরের বেশি সময় ধরে ভিসা জটিলতার কারণে হাজার হাজার মানুষ নিতে ব্যর্থ হয়েছে।
প্রতিবছর পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে গড়ে প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভিসানীতির জটিলতার জন্য গত এক বছরে বাংলাদেশি পর্যটক ও রোগীর সংখ্যা নাটকীয়ভাবে কমে যায়। এতে ভারতের বিভিন্ন শহরের বাংলাদেশ নির্ভর ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক ব্যবসায়ী জীবিকা বদলাতে বাধ্য হন।
কলকাতার নিউমার্কেট, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোরের বড় বড় হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা হ্রাস পায়, যা সংশ্লিষ্ট অর্থনীতিতে বড় ধাক্কা দেয়। এর পাশাপাশি হোটেল, পরিবহন, মুদ্রা বিনিময় এবং খুচরা বাজারেও মন্দা দেখা দেয়। ব্যবসায়ীরা জানান, বাংলাদেশি গ্রাহকের উপর ব্যাপকভাবে নির্ভরশীল এই খাতগুলোতে ক্ষতির প্রভাব ছিল দীর্ঘস্থায়ী।
সুত্র।









